রংপুরে হিন্দু সম্প্রদায়ের জান-মাল রক্ষায় সরকার ব্যর্থ: ছাত্র ফেডারেশন

২৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
বাংলাদেশ ছাত্র ফেডারেশন

বাংলাদেশ ছাত্র ফেডারেশন © লোগো

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। একইসাথে অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে সংগঠনটি। এ ঘটনায় ছাত্র ফেডারেশন বলছে, গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের জান-মাল রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সংগঠনটির সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর মাইকে উস্কানী দিয়ে হামলা করা হয়েছে কিন্ত সরকার জনগণের জান-মাল রক্ষায় কোন কার্যকর ব্যবস্থা নেয়নি। অন্তবর্তীকালীন সরকার গঠনের পর থেকেই আমরা লক্ষ্য করেছি সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলায় ঘটনায় কোন কার্যকর ব্যবস্থা নেয়নি; বরং সেই সকল হামলায় সরকার চুপ থেকে একটি বিশেষ গোষ্ঠীকে নিজের অনুকূল্যে রাখার চেষ্টা করছে বলে জনগণের কাছে প্রতীয়মান হয়েছে।

তারা আরও বলেন, সরকার গঠনের পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষায় অন্তবর্তীকালীন সরকার চরমভাবে ব্যর্থতায় পরিচয় দিয়ে যাচ্ছে। সর্বশেষ গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের জান-মাল রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানাই।

 

 

 

এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬
সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবির মোহাইমিনুলকে একদিন পর পাওয়া গ…
  • ১২ অক্টোবর ২০২৬