ইবির গবেষণা খাতে বার্ষিক বরাদ্দ বৃদ্ধির দাবি সায়েন্স ক্লাবের

০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০ PM
ইবির গবেষণা খাতে বার্ষিক বরাদ্দ বৃদ্ধির দাবিতে উপাচার্যের নিকট স্কাররকলিপি প্রদান সায়েন্স ক্লাবের

ইবির গবেষণা খাতে বার্ষিক বরাদ্দ বৃদ্ধির দাবিতে উপাচার্যের নিকট স্কাররকলিপি প্রদান সায়েন্স ক্লাবের © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষা, গবেষণা, পরিকাঠামো ও ডিজিটালাইজেশনের মানোন্নয়নে বার্ষিক গবেষণা বাজেট বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (IUSC)। আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে সংগঠনের পক্ষ থেকে  সংগঠনের সভাপতি জুনাইদুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন সাকিব স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনের সদস্যরা।

তাদের দাবি গুলো হচ্ছে, ক্যাম্পাসের নিরাপত্তা ও সার্বিক সুবিধার্থে একটি স্থায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন; বিশ্ববিদ্যালয়ের সব সংগঠন ও ক্লাবের যৌথ ব্যবহারের জন্য ২০০ থেকে ৩০০ আসনবিশিষ্ট একটি অত্যাধুনিক কনফারেন্স রুম নির্মাণ করা; বিশ্ববিদ্যালয়ের মূল গবেষণা খাতে বার্ষিক বরাদ্দ বৃদ্ধি; বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিভাগগুলোর চাহিদা অনুযায়ী বাজেট বাড়ানো এবং পর্যাপ্ত বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ল্যাবরেটরি সরঞ্জাম ও গবেষণা উপকরণ ক্রয়।

এছাড়াও নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক গবেষণা, উদ্ভাবন এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রমে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সাথে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইট হালনাগাদ ও আধুনিকায়ন করা, শিক্ষকদের পূর্ণাঙ্গ গবেষণা প্রোফাইল ও প্রকাশনা যুক্ত করা এবং প্রশাসনিক ও আর্থিক সেবা কার্যক্রমকে গতিশীল করতে অনলাইন পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণের দাবি জানায়। এ ছাড়াও শিক্ষার্থীদের একাডেমিক ও ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সরবরাহ এবং আনুষঙ্গিক ব্যয়ের একটি নির্দিষ্ট অংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বহন করার দাবি জানান তারা।

স্মারকলিপি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান বলেন, সায়েন্স ক্লাবের দাবি গুলোর মধ্যে বেশকিছু বিষয়ে প্রশাসন ইতোমধ্যেই কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদ, আধুনিকায়ন ও অনলাইন পেমেন্টসের ব্যাপারে কাজ চলছে। অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের ব্যাপারে বিবেচনা করা হবে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ
  • ০৪ নভেম্বর ২০২৬
এমপিও নীতিমালায় যুক্ত হচ্ছে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়’
  • ০৪ নভেম্বর ২০২৬
‘সব সচিব সময়মতো আসলে আমিও আসব’— ইউপি সচিব
  • ০৪ নভেম্বর ২০২৬
হাজিরা খাতা নিয়ে বিরোধ, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে মারধরে…
  • ০৪ নভেম্বর ২০২৬
সমবায় ব্যাংকের নতুন চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী: ত্যাগ ও স…
  • ০৪ নভেম্বর ২০২৬
মিশিগান থেকে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল সাঈদ, যুক্তরাষ্ট্…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950