ইবির একাডেমিক পরীক্ষা শুরু ঈদের পর

১৯ জুন ২০২১, ০২:১৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ও স্নাতকোত্তরের সকল বর্ষের পরীক্ষা ঈদুল আযাহার পরে অনুষ্ঠিত হবে। শনিবার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আতাউর রহমান। 

তিনি জানান, আজ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় সকল বিভাগসূমহের সুপারিশের ভিত্তিতে এ সিন্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের এক সপ্তাহ পর থেকে এ পরীক্ষা কার্যক্রম শুরু হবে। সশরীরে নাকি অনলাইনে সেটা স্ব- স্ব বিভাগসূমহ সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে অধিকাংশ বিভাগ সশরীরে নেওয়ার পক্ষে সুপারিশ করেছেন বলে জানান তিনি।

গত শুক্রবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইন ও সশরীরে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেয়। নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলো যে পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করুক না কেন তা অবশ্যই সিনেট কিংবা অ্যাকাডেমিক কাউন্সিলে পাস হতে হবে। ইউজিসির নির্দেশের প্রেক্ষিতে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় ঈদের পরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও দেখুন: 

খুবিতে সশরীরে চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে

শিক্ষক নিয়োগ দেবে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • ১৪ নভেম্বর ২০২৬
সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না, ওরা জঙ্গলে বসবাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950