হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ

১১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ PM
মার্কিন যুদ্ধজাহাজ  ইউএসএস মাইকেল মারফি

মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মাইকেল মারফি © সংগৃহীত

ইসলামাবাদে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি শান্তি আলোচনা চলছে, ঠিক তখনই হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া মার্কিন যুদ্ধজাহাজ নিয়ে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া একটি মার্কিন ডেস্ট্রয়ারকে কড়া নজরদারিতে রেখেছে ডেস্ট্রয়ারকে ইরানের সশস্ত্র বাহিনী। এই খবর দ্রুত ইসলামাবাদে অবস্থানরত ইরানি প্রতিনিধি দলকেও জানানো হয়েছে, যা চলমান শান্তি আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ জানিয়েছেন , মার্কিন যুদ্ধজাহাজগুলো ইতিমধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। 

তবে একজন অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। ইরান স্পষ্ট করে বলেছে যে, বর্তমান পরিস্থিতিতে তারা মার্কিন বা ইসরায়েলি কোনো জাহাজকে এই কৌশলগত জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেবে না তারা।

শিপ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিক ও ভেসেল ফাইন্ডার-এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মাইকেল মারফি দুবাইয়ের জেবেল আলি বন্দর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালীর পশ্চিম অংশের কাছাকাছি পৌঁছেছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটির গন্তব্য দেখানো হয়েছে ‘সিঙ্গাপুর’।

শান্তি আলোচনার টেবিলে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং জাহাজ চলাচলের টোল নির্ধারণ নিয়ে যখন বিতর্ক চলছে, তখন মার্কিন যুদ্ধজাহাজের এই মুভমেন্টকে তেহরান একটি ‘উসকানিমূলক পদক্ষেপ’ হিসেবে দেখছে। 

বিশ্লেষকদের মতে, একদিকে আলোচনার টেবিলে কূটনৈতিক সমাধানের চেষ্টা এবং অন্যদিকে সমুদ্রপথে সামরিক শক্তির মহড়া—এই দ্বিমুখী পরিস্থিতি ইসলামাবাদের সংলাপে বড় ধরনের অচলাবস্থা তৈরি করতে পারে। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের জলসীমার যেকোনো অননুমোদিত প্রবেশ ঠেকাতে তারা উচ্চ সতর্কতায় রয়েছে।

তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081