শান্ত-মারিয়ামে শীর্ষপদে শূন্যতা, ভিসি প্রো-ভিসি ট্রেজারার নিয়োগে বিজ্ঞপ্তি

১৩ আগস্ট ২০২০, ০৮:০৫ AM

© ফাইল ফটো

বেসরকারি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ভিসিসহ শীর্ষ পদগুলোয় শূন্যতা তৈরি হয়েছে। ফলে এসব পদে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে মোতাবেক ভিসি ছাড়াও প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয়টি।

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এসব পদে নিয়োগ পেতে আগ্রহীদের আগামী ২৭ আগস্টের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। বিস্তারিত তথ্য সম্বলিত আবেদনপত্রের সঙ্গে রঙিন ছবি এবং সব ধরনের অ্যাকাডেমিক ও প্রফেশনাল সনদপত্র সংযুক্ত করতে বলা হয়েছে।

ভিসি পদে নিয়োগ দেওয়ার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণী অথবা পিএইচডি ডিগ্রি। এছাড়া নামী বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১০ বছরের শিক্ষকতাসহ ২০ বছরের অ্যাকাডেমিক, প্রশাসনিক ও গবেষণা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ভিসি প্রোভিসি অথবা সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়ার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণী অথবা পিএইচডি ডিগ্রি। এছাড়া নামী বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১০ বছরের শিক্ষকতাসহ ১৫ বছরের অ্যাকাডেমিক, প্রশাসনিক ও গবেষণা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।

আর কোষাধ্যক্ষ পদে নিয়োগের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া নামী বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১৫ বছরের শিক্ষকতা, প্রশাসনিক কিংবা আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। সব ধরনের কাজ তদারকি করার যোগ্যতাও থাকতে হবে।

৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950