করোনায় আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

১১ জুলাই ২০২০, ০৯:৫৬ PM
অধ্যাপক ড. শিরীন আকতার

অধ্যাপক ড. শিরীন আকতার © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীন আকতার সহ তার পরিবারের পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। উপাচার্য ছাড়া করোনায় আক্রান্ত পরিবারের অন্য সদস্যরা হলেন তার মেয়ে ও মেয়ের তিন সন্তান। এছাড়াও তার বাসার দুজন কেয়ার টেকারও এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. মনিরুল হাসান। তিনি জানান, উপাচার্য ও তার পরিবারের সদস্যদের শারিরীক অবস্থা ভালো আছে। সবাই চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে তিনি নিজ বাংলোতে অবস্থান করছেন এবং সেখান থেকেই ডাক্তারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মচারী, কর্মকর্তা করোনায় আক্রান্ত হলে গত ৪ জুলাই থেকে ১৪ দিনের জন্য বিশ্ববিদ্যালয় লকডাউন করা হয়।

লিভার রোগে আক্রান্ত ৫ কোটি মানুষ, চিকিৎসক আছেন দেড়শোরও কম
  • ২৪ অক্টোবর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ব্র্যাকনেট লিমিটেড, আবেদন ১৬ …
  • ২৪ অক্টোবর ২০২৬
সর্দি-কাশি সারাতে পারে যে ৪ খাবার
  • ২৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক
  • ২৪ অক্টোবর ২০২৬
নওগাঁয় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
  • ২৪ অক্টোবর ২০২৬
‘ছোট ছোট মেয়েরা প্রেমিক নিয়ে কক্সবাজারে হোটেলে চলে আসে, রুম…
  • ২৪ অক্টোবর ২০২৬