জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম (সাবজেক্ট চয়েজ) প্রদানের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ মিনিট থেকে বিষয় পছন্দক্রম শুরু হয়ে চলবে ১৬ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আবেদনের যোগ্যতা
এ, বি, সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় যারা ন্যূনতম ২০% নম্বর (৭২ এর মধ্যে ১৪.৪) পেয়েছেন, তারা আবেদন করতে পারবেন। ই ইউনিটে এমসিকিউ অংশে ন্যূনতম ২০% এবং ব্যবহারিক অংশে ১০% নম্বর প্রাপ্তরা আবেদনের সুযোগ পাবেন।

উত্তীর্ণ শিক্ষার্থীরা  নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইট jnuadmission.com-এ  নিজ প্যানেল লগইন করে নিজেদের পছন্দক্রম বিষয় পূরণ করতে পারবে।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬