জবির ‘বি’ ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে না পারা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

২৯ জানুয়ারি ২০২৬, ১০:০৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এডমিট কার্ড ডাউনলোড করতে না পারা শিক্ষার্থীদের জন্য পরীক্ষা নেওয়ার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিভিন্ন কারিগরি বা ব্যক্তিগত সমস্যার কারণে যেসব শিক্ষার্থী এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তাদের পরীক্ষায় অংশগ্রহণে কোনো বাধা থাকবে না। নামের তালিকা যাচাই করে এসব শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিন আরও জানান, এডমিট কার্ডবিহীন পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ করা হবে। পরীক্ষার খাতাগুলো পৃথক খামে রেখে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন দুপুর সাড়ে ৩টা থেকে দুপুর সাড়ে ৪টা পর্যন্ত ১ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটে (কলা ও আইন অনুষদ) ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজর ৮০৭ জন আবেদন করেছেন, প্রতি আসনে লড়বেন ১০২ জন। 

‘বি’ ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল এন্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর রেসিডেনশিয়াল মডেল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এছাড়াও তিনটি আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মোট ১০০ মার্কের পরীক্ষায় ৭২ মার্ক এমসিকিউ ও বাকি ১৮ মার্ক থাকবে এসএসসি (সমমান) ও এইচএসসি (সমমান) ফলাফলের ওপর। ‘বি’ ইউনিটে ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ের ওপর প্রশ্ন আসবে।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9