জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে

৩০ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বের হচ্ছেন ভর্তিচ্ছুরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বের হচ্ছেন ভর্তিচ্ছুরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। জবিসহ ১৩ কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে, চলে সাড়ে ৪টা পর্যন্ত। ‘বি’ ইউনিটে (কলা ও আইন অনুষদ) ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজর ৮০৭ জন আবেদন করেছেন, প্রতি আসনে লড়েছেন ১০২ জন ভর্তিচ্ছু।

এদিকে ১৯ এপ্রিল থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি উপাচার্য) অধ্যাপক ড.  রেজাউল করিম।  ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

জানা গেছে, ‘বি’ ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১০০ মার্কের পরীক্ষায় ৭২ মার্ক এমসিকিউ ও বাকি ১৮ মার্ক এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর। পরীক্ষায় ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়।

‘বি’ ইউনিটের প্রশ্নপত্র দেখুন

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬