জবি প্রশাসনিক ভবন অবরুদ্ধ: কার্যক্রম স্থগিতের ঘোষণা প্রক্টরিয়াল বডির

২৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক © সংগৃহীত

বিশেষ বৃত্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি লেখেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই অযৌক্তিকভাবে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও লেখেন, এ কারণে শিক্ষার্থীদের যে সাময়িক বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে, সে জন্য প্রক্টরিয়াল বডি দুঃখ প্রকাশ করছে।

আরও পড়ুন: জবিতে বৃত্তির দাবিতে ভবনে তালা, রাতভর অবরুদ্ধ ভিসিসহ ৩০ কর্মকর্তা

উল্লেখ্য, বিশেষ বৃত্তির দাবিতে গত রোববার সকাল ১০টা থেকে ২০তম ব্যাচের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন টানা প্রায় ২২ ঘণ্টা প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬