বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ PM
 প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন © টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা , প্রেসক্লাবের সদস্যদের সাংবাদিকতায় অবদান নিয়ে দেয়ালিকা প্রদর্শনী, জুলাই গণঅভ্যুত্থানে প্রেসক্লাবের ভূমিকা নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ২০২৬ সালের শিক্ষানবিশ  সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।

রবিবার (১লা ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদা ও কার্যনির্বাহী সদস্য জাকিয়া আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন আযাদ, প্রেসক্লাবের উপদেষ্টাবৃন্দ। 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 'ইতিহাসের নতুন সঙ্গায় বাংলাদেশ ও তরুণ সাংবাদিকদের দায়বদ্ধতা' শীর্ষক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসাইন বলেন, ' বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব নৈতিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা কেউ প্রকৃতপক্ষে নিরপেক্ষ না , সাংবাদিকরা সবসময় ভুক্তভোগীর পক্ষে এবং অপরাধীদের বিপক্ষে অবস্থান নেন।" শিক্ষানবিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতার উদ্দেশ্য হলো জনকল্যাণ। যা প্রকাশিত হলে জনকল্যাণ হবে সেটাই নিউজ। সবসময় মনে রাখতে হবে, আমাদের দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়।

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক বলেন, 'বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। তারা সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো তুলে ধরছে। তাদের নিউজ করার ফলে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান হচ্ছে।অতীতের এই ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।'

আলোচনা সভায় বিশেষ অতিথি আমিনুল ইসলাম খসরু বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকতা ভবিষ্যৎ গণমাধ্যমের জন্য দক্ষ ও সচেতন সংবাদকর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জুলাই গণঅভ্যুত্থানেও সাংবাদিকদের ব্যাপক ভূমিকা ছিল।পরিবর্তিত পরিস্থিতিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন‌ করতে হবে। খুব শীঘ্রই প্রেসক্লাবের সদস্যদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করবেন।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় প্রক্টর ডঃ রাহাত হোসাইন ফয়সাল, জীববিজ্ঞান মানুষের ডিন ড. হাফিজ আশরাফুল হক। প্রেসক্লাব নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রেসক্লাবের অবদান তুলে ধরেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি হাসিবুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9