৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ PM
আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত যোগদান অনুষ্ঠানে নবনিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য ক্যাডাররা

আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত যোগদান অনুষ্ঠানে নবনিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য ক্যাডাররা © সংগৃহীত

৪৮তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক আজ রবিবার (১ ফেব্রুয়ারি) যোগদান করেছেন। তাদের মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন। যোগদান উপলক্ষ্যে রাজধানীর শাহবাগে শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, স্বল্প সময়ে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগ যুগান্তকারী ঘটনা। অন্তবর্তীকালীন সরকারের আমলে পদসৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিতে যোগদান সম্পন্ন হলো। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নবনিযুক্ত চিকিৎসকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, যেহেতু তরুণ এই ৩ হাজার ২৬৩ জন চিকিৎসকের নির্বাচন প্রক্রিয়া ন্যায্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে হয়েছিল এবং তারা ন্যায্যতার ভিত্তিতে পদায়িত হবে, তাদের সংযুক্তির ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, পদায়নের ক্ষেত্রে নবনিযুক্ত চিকিৎসকদের মেধা ও মানবিকতার বিষয়টা খেয়াল রাখা হবে। দম্পতিদের একই জায়গায় পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে। দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে তার পছন্দও বিশেষ বিবেচনা করা হবে। সামগ্রিকভাবে পদায়ন মেধাভিত্তিক হবে, মেধার সঙ্গে মানবিক উপাদানও যুক্ত থাকবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9