রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছে কুবির ১৪ শিক্ষার্থী

১৮ জানুয়ারি ২০২০, ০৪:২৪ PM
স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীরা

স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন শিক্ষাবর্ষের ১৪ শিক্ষার্থী। আগামী ২৭ জানুয়ারি হতে যাওয়া সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালটির আচার্য মো. আবদুল হামিদের কাছ থেকে এ স্বর্ণপদক গ্রহণ করবেন পদকপ্রাপ্তরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতি স্বর্ণপদকজয়ীরা শিক্ষাজীবনে অসামান্য অবদানের জন্য এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বলে জানান তিনি।

স্নাতক পর্যায়ের স্বর্ণপদকজয়ীরা হলেন অর্থনীতি বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসা. নয়ন তারা, মার্কেটিং বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের নাসরিন আক্তার ঝুমুর, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের রাবেয়া জামান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আমেনা বেগম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের মোহাম্মদ রফিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মোহাম্মদ কামরুল হাসান, পরিসংখ্যান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের উম্মুল খায়ের সুমি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের রিপা আক্তার।

অন্যদিকে স্নাতকোত্তরে অসাধারণ একাডেমিক ফলাফলের জন্য ৬ জন রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন। পদকপ্রাপ্তরা হলেন অর্থনীতি বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাসুদ রানা, গণিত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের খাদিজা বেগম ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের পারভিন আক্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আমেনা বেগম, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সানজিদা হক এবং গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মাহিনুর আক্তার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘বিভিন্ন ক্রাইটেরিয়া বিবেচনা করে মোট ১৪ জনকে রাষ্ট্রপতি স্বর্ণপদকের জন্য নির্বাচিত করা হয়েছে।’ এছাড়া তিনি সমাবর্তন সফল করতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগীতা কামনা করেন।

যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা
  • ২৮ অক্টোবর ২০২৬
সাগর বাঁচাতে বর্জ্য গায়ে সৈকতে ১২ স্বেচ্ছাসেবী
  • ২৮ অক্টোবর ২০২৬
স্ট্রেচারে মাঠ ছাড়লেন তাওহীদ হৃদয়
  • ২৮ অক্টোবর ২০২৬
একক সংখ্যগরিষ্ঠতা পায়নি কোনো দল, চলছে ভোটগণনা
  • ২৮ অক্টোবর ২০২৬
মিরপুরে হঠাৎ জ্বলে উঠলো ফ্লাডলাইট, নেপথ্যে কী?
  • ২৮ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট
  • ২৮ অক্টোবর ২০২৬