নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিংয়ের খাবারে মিলল সেদ্ধ টিকটিকি

ডাইনিংয়ের খাবারে সেদ্ধ টিকটিকি

ডাইনিংয়ের খাবারে সেদ্ধ টিকটিকি © টিডিসি সম্পাদিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ের খাবারে সেদ্ধ টিকটিকি পাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় খাবারে টিকটিকি পাওয়া যায় বলে দাবি করে আরেফিন তানভীর নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন।

পোস্টকারী শিক্ষার্থী জানান, আমি দুপুরে খেতে যাই, আমার অর্ধেক প্লেট খাওয়ার পর দেখি আমার প্লেটে সিদ্ধ টিকটিকি। পরে ডাইনিং পরিচালককে অভিযোগ দিয়ে আমি চলে আসি।

এ ​ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। হলের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, শিক্ষার্থীদের খাবার নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না। খাবার প্রস্তুত ও পরিবেশনে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিতের পাশাপাশি দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান তারা।

এ বিষয়ে ডাইনিং পরিচালক আলামিন বলেন, টিকটিকি সিলিং দিয়ে যাওয়ার সময় পড়ে গেছে। রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকে, তাই ভাতের মধ্যে চলে গেছে, কেউ খেয়াল করে নাই। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে সব ভাত ফেলে দিয়েছি। উপর থেকে পরছে, কিছু করারও নাই।

অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ জানান, আমরা এই বিষয়ে খোঁজ নিয়েছি। দেয়াল থেকে একটা টিকটিকি হঠাৎ করে ভাতের গামলায় পড়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে। আমরা ডাইনিং পরিচালককে আরো সতর্ক হওয়ার জন্য নির্দেশ দিয়েছি। ডাইনিং পরিচালক অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে টাকা ফেরত দিয়েছেন এবং ওই গামলার সম্পূর্ণ ভাত আর পরিবেশন করেন নি বলে জানান।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬