স্ট্রেচারে মাঠ ছাড়লেন তাওহীদ হৃদয়

২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ PM
স্ট্রেচারে মাঠ ছাড়ছেন তাওহীদ হৃদয়

স্ট্রেচারে মাঠ ছাড়ছেন তাওহীদ হৃদয় © সংগৃহীত

তীব্র গরমের প্রভাবই যেন পড়ল তাওহীদ হৃদয়ের ওপর। ইনিংসের ৬৩তম ওভারে সাদমানের সঙ্গে দৌড়ে দুই রান পূর্ণ করার পরই ক্রিজের কাছে শুয়ে পড়েন তিনি। পরিস্থিতি বুঝে দ্রুত মাঠে প্রবেশ করেন ফিজিও। হৃদয়কে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। সে সময়ে ধারণা করা হয়, পেশিতে টান বা ক্র্যাম্পের কারণে এমনটা হয়েছে।

তবে চিকিৎসা নিয়ে সাময়িক স্বস্তি পেলেও শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যেতে পারেননি হৃদয়। ৬৫তম ওভারে জশু বিশপের বলে এক রান নেওয়ার পরই ফের অস্বস্তি অনুভব করেন তিনি। বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ চেপে ধরে বসে পড়েন মাটিতে। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় পরে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

এর মধ্য দিয়ে ৮৪ বলে ৩২ রানে অপরাজিত থাকা হৃদয়ের ইনিংসের সমাপ্তি ঘটে রিটায়ার্ড হার্ট হিসেবে। তার পরিবর্তে ব্যাটিংয়ে নামেন লিটন দাস। অন্যদিকে, ৯৪ রান নিয়ে ক্রিজে টিকে আছেন সাদমান।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬