আরেকবার হতাশ করলেন মুমিনুল

২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৬ AM
২৮ রান করেই সাজঘরে ফিরে যান মুমিনুল হক

২৮ রান করেই সাজঘরে ফিরে যান মুমিনুল হক © টিডিসি ফটো

আরেকবার বড় ইনিংসের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করলেন মুমিনুল হক। শুরুটা ভালো হলেও ইনিংস লম্বা করতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটার। জোমেল ওয়ারিকানের বলে ২৮ রানেই সাজঘরে ফিরলেন।

মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বল পেয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন মুমিনুল। মিড অফের ওপর দিয়ে বল সীমানাছাড়া করতে চেয়েছিলেন। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ হয়নি। বল চলে যায় সরাসরি মিড অফে দাঁড়ানো শামার জোসেফের হাতে। সহজ ক্যাচ নিয়ে মুমিনুলের ইনিংসের ইতি টানেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ২ হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান। ওপেনার সাদমান ইসলামের সঙ্গে ক্রিজে আছেন অধিনায়ক শান্ত। এর আগে, টস হেরে ফিল্ডিংয়ে নেমে নতুন বলে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটারদের চাপে রাখেন ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার।

আরও খবর: তামিমের বিদায়ে অস্বস্তির শুরু বাংলাদেশের

নিয়ন্ত্রিত লাইন-লেংথ বোলিংয়ে রান তোলার সুযোগ খুব একটা দিচ্ছিলেন না। এরই মধ্যে ধারাবাহিক চেষ্টার পুরস্কার পান জেইডেন সিলস, ফিরিয়ে দেন ওপেনার তানজিদ হাসানকে।

৭ রান করে সাজঘরে ফেরেন তানজিদ। সিলসের অফ স্টাম্পের কাছের লেংথ বলটি বাইরে বেরিয়ে যাচ্ছিল। কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন এই ওপেনার, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো গ্রিভসের হাতে। সহজ ক্যাচটি নিতে ভুল করেননি তিনি।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬