ডি থ্রি ট্রফির নিলামে প্রথম ধাপ শেষে কোন দলে কোন ক্রিকেটার

২৬ অক্টোবর ২০২৬, ০১:০১ PM
ডোমেস্টিক থ্রি ট্রফি

ডোমেস্টিক থ্রি ট্রফি © সংগৃহীত

ডোমেস্টিক থ্রি ট্রফির নিলামের প্রথম ধাপে ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দারুণ আগ্রহ দেখা গেছে। ক্যাটাগরি-১-এ সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দল পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এ ছাড়া ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিন আহমেদ এবং ২ কোটি পয়েন্টে দল পেয়েছেন তানজিদ হাসান তামিম।

ক্যাটাগরি-১-এর নিলামে শরিফুল ইসলামের জন্য সর্বোচ্চ দর হাঁকে সিটিজেন ব্যাংক। একই দল ১ কোটি ৮০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে জাকের আলী অনিককে। অন্যদিকে, ওয়ালটন ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনেছে পেসার তাসকিন আহমেদকে। দলটি ১ কোটি ৫০ লাখ পয়েন্টে দলে নিয়েছে উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে। এ ছাড়া ৮০ লাখ পয়েন্টে মুমিনুল হককে দলে ভিড়িয়েছে ওয়ালটন।

নিলামে ব্যাটারদের মধ্যে বড় অঙ্ক পেয়েছেন তানজিদ হাসান তামিম। তাকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। একই দল ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে সাইফ হাসানকে, ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে নাজমুল হোসেন শান্তকে এবং ৭৫ লাখ পয়েন্টে সৌম্য সরকারকে কিনেছে। রিশাদ হোসেনকে দলে নিতে ফরচুনের খরচ হয়েছে ৬০ লাখ পয়েন্ট।

সেভেন রিংস সিমেন্ট ১ কোটি ৫০ লাখ পয়েন্টে খালেদ আহমেদকে দলে নিয়েছে। এ ছাড়া ৮০ লাখ পয়েন্টে তাইজুল ইসলাম এবং ৭০ লাখ পয়েন্টে মোস্তাফিজুর রহমানকে কিনেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, ব্লু স্টার ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে হাসান মাহমুদকে দলে নিয়েছে। শেখ মাহেদী হাসানের জন্য তাদের খরচ হয়েছে ১ কোটি ৫০ লাখ পয়েন্ট। এ ছাড়া ৯০ লাখ পয়েন্টে এনামুল হক বিজয় এবং ৭৫ লাখ পয়েন্টে নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে দলটি।

সব মিলিয়ে ক্যাটাগরি-১-এ ১৭ জন ক্রিকেটারকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট ২৩ কোটি ২৫ লাখ পয়েন্ট খরচ হয়েছে। এর মধ্যে ২ কোটির বেশি পয়েন্টে দর পেয়েছেন তিন ক্রিকেটার—শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিম।

একনজরে ৬ দলের স্কোয়াড:

ফরচুন গ্রুপ: তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম

ওয়ালটন: মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ,

এইস ব্লু স্টার: নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয়

সেভেন রিংস সিমেন্ট: মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান,

একমি গ্রুপ: মোসাদ্দেক হোসেন সৈকত,

সিটিজেন ব্যাংক: নাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬