বাংলাদেশকে হারানো সহজ নয় জেনেই ছক কষছেন স্যামি

২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ PM
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি © টিডিসি ফটো

বাংলাদেশের মাটিতে টেস্ট জেতা যে সহজ হবে না, তা ভালোভাবেই জানেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। তবে স্বাগতিকদের প্রতি যথাযথ সম্মান রেখেও নিজেদের লক্ষ্য থেকে সরে আসতে নারাজ তিনি। দুই ম্যাচের টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্সের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে প্রত্যাশিত অবস্থানে থেকে শেষ করাই ক্যারিবীয়দের মূল লক্ষ্য।

আগামী বুধবার শুরু হতে যাওয়া সিরিজ সামনে রেখে সোমবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনার কথা জানান স্যামি। তার মতে, প্রতিটি সিরিজের মতো এই লড়াইকেও সমান গুরুত্ব দিয়ে দেখছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে লড়াই নিয়ে স্যামি বলেন, ‘বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, তবে এ বছর আমরাও ভালো ক্রিকেট খেলেছি। আমরা প্রতিপক্ষকে সম্মান করি, তাদের নিয়ে পড়াশোনা করি এবং জয়ের জন্য কার্যকর পরিকল্পনা তৈরি করার চেষ্টা করি। আমি নিশ্চিত, এখানে এসে আমরা সেটি করতে পারব।’

দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সের কথা বিবেচনায় নিয়ে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। তার মতে, পাঁচ দিনের টেস্টে ধারাবাহিকতা বজায় রাখা এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মোমেন্টাম নিজেদের পক্ষে ধরে রাখাই জয়ের পথে বড় ভূমিকা রাখবে।

স্যামির ভাষায়, ‘দুই দল যেভাবে এ বছর খেলেছে, তাতে সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। শেষ পর্যন্ত যে দল মোমেন্টাম নিজেদের পক্ষে বেশি সময় ধরে রাখতে পারবে, সাধারণত তারাই জেতে। আমরা এখানে এসেছি সেই মোমেন্টাম নিজেদের পক্ষে রাখার লক্ষ্য নিয়ে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে অবশ্য খুব একটা ভালো অবস্থানে নেই ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটিতে। তবে আগের দুই চক্রের মতো এবারও পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করতে চান না স্যামি।

এ প্রসঙ্গে ক্যারিবীয় কোচ বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করার সময় আমরা নিজেদের অবস্থান নিয়ে সৎ ও বাস্তববাদী ছিলাম। আমরা কোথায় যেতে চাই, সেটি জানতাম। এখন আমরা ঠিক সেই জায়গায় আছি, যেখানে থাকতে চেয়েছিলাম। আগামী দুই টেস্ট আমাদের ২০২৫ সালে যে লক্ষ্য নিয়ে শুরু করেছিলাম, সেটি পূরণের দারুণ সুযোগ।’

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬