রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডি থ্রি টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান © টিডিসি ফটো
ঘরোয়া ক্রিকেটে নতুন করে আকর্ষণ ফেরাতে ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি থ্রি’ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি, ওয়ানডে ও চারদিনের—তিন সংস্করণেই মাঠে নামবেন ক্রিকেটাররা। তবে পারিশ্রমিক হিসেবে থাকছে কেবল ম্যাচ ফি। এরপরও এই টুর্নামেন্টকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আদলে জমজমাট করে তুলতে আয়োজন করা হয় নিলাম।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই নিলাম অনুষ্ঠিত হলো। প্রচলিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো এখানে টাকার বদলে ক্রিকেটারদের দলে ভেড়াতে লড়াই হয়েছে পয়েন্ট নিয়ে।
নিলাম থেকে সব মিলিয়ে দল পেয়েছেন ১৩২ জন ক্রিকেটার। তবে সবচেয়ে বেশি আলোচনা ছিলো জাতীয় দলের পেসার শরিফুল ইসলামকে নিয়ে। তাকে দলে ভেড়াতে সবচেয়ে বেশি পয়েন্ট খরচ করেছে সিটিজেনস ব্যাংক। শরিফুলকে পেতে তাদের ব্যয় হয়েছে ২ কোটি ৩০ লাখ পয়েন্ট।
সবমিলিয়ে প্রতিটি দল সর্বোচ্চ ২৩ জন করে ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছে। এর আগে একজন করে আইকন ক্রিকেটার দলে ভিড়িয়েছিল দলগুলো। নিলামের মাধ্যমে এবার স্কোয়াডে যুক্ত হয়েছে আরও ২২ জন করে ক্রিকেটার। এই স্কোয়াড নিয়েই আগামী তিন বছর মাঠে নামবে দলগুলো।
ফরচুন গ্রুপ
তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভির ইসলাম, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম রাব্বি, আকবর আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামীম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান এবং ইসলামুল আহসান আবির।
ওয়ালটন
মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন ইমন, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, হাবিবুর রহমান সোহান, সামিউন বশির রাতুল, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, এসএম মেহেরব হোসেন, ইমরানুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, নাঈম আহমেদ, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি এবং রাকিব হাওলাদার।
এইস ব্লু স্টার
নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম রবিন, আবু হাশিম, আবু হায়দার রনি, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকী অ্যালিন, সফর আলী, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, আনামুল হক আনাম, আজিজুল হাকিম রনি, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দীক এবং শাহাদাত রহমান সম্রাট।
সেভেন রিংস সিমেন্ট
মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইরফান হোসেন, শেখ পারভেজ জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরি, মাহফুজুর রহমান রাব্বি, আনিসুল ইসলাম ইমন, আনামুল হক, দেবাশীষ সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক এবং আব্দুল্লাহ আল মুমিন।
আরও খবর: ব্যালন ডি’অর জিতবেন কে, জানাল কৃত্রিম বুদ্ধিমত্তা
একমি গ্রুপ
মোসাদ্দেক হোসেন সৈকত, আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহমুদউল্লাহ রিয়াদ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃৃধা, ইয়াসিন মিয়া, মোহাম্মদ আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন পিয়ান, আল আমিন রনি এবং অনিক সরকার।
সিটিজেনস ব্যাংক
নাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী, শরিফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলী রাব্বি, সুমন খান, আজিজুল হাকিম তামিম, জিসান আলম, তাইবুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মুহী, ইকবাল হোসেন ইমন, অনিক দেব বর্মন এবং হুমায়ন আহমেদ।