তামিমের বিদায়ে অস্বস্তির শুরু বাংলাদেশের

২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ AM
তানজিদ হাসান তামিম

তানজিদ হাসান তামিম © টিডিসি ছবি

সকালের রৌদ্রজ্বল স্নিগ্ধ পরিবেশে নতুন বলে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটারদের চাপে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার। নিয়ন্ত্রিত লাইন-লেংথ বোলিংয়ে রান তোলার সুযোগ খুব একটা দিচ্ছিলেন না। এরই মধ্যে ধারাবাহিক চেষ্টার পুরস্কার পেলেন জেইডেন সিলস, ফিরিয়ে দিলেন ওপেনার তানজিদ হাসানকে।

৭ রান করে সাজঘরে ফিরেছেন তানজিদ। সিলসের অফ স্টাম্পের কাছের লেংথ বলটি বাইরে বেরিয়ে যাচ্ছিল। কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন এই ওপেনার, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো গ্রিভসের হাতে। সহজ ক্যাচটি নিতে ভুল করেননি তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২ রান। আরেক ওপেনার সাদমান ইসলামের সঙ্গে ক্রিজে আছেন অভিজ্ঞ মুমিনুল হক। 

এর আগে, টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে চোটের কারণে একাদশে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার বদলে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। ৩ স্পিনারের সঙ্গে দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬