বিইউপিতে হাল্ট প্রাইজের আয়োজন, থাকছে আর্থিক পুরস্কারও 

২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ PM
হাল্ট প্রাইজ অ্যাট বিইউপি

হাল্ট প্রাইজ অ্যাট বিইউপি © সৌজন্য প্রাপ্ত

সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানে টেকসই ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে ‘হাল্ট প্রাইজ অ্যাট বিইউপি’ ২০২৬-২৭ সংস্করণের আয়োজন করেছে বিইউপি ফাইন্যান্স সোসাইটি। তিন রাউন্ডের এ প্রতিযোগিতায় বিজয়ীদের মোট ৬০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এতে চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা, প্রথম রানারআপ ২০ হাজার এবং দ্বিতীয় রানারআপ ১০ হাজার টাকা। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। 

প্রতিযোগিতাটির লক্ষ্য জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অন্তত একটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্টার্টআপ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের উৎসাহিত করা। অংশগ্রহণকারীদের ব্যবসায়িক ধারণার মৌলিকত্বের পাশাপাশি বাজার গবেষণা, আর্থিক পরিকল্পনা, পরিচালনাগত বাস্তবসম্ভাব্যতা ও দীর্ঘমেয়াদি টেকসই সম্ভাবনা মূল্যায়ন করা হবে।

প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনলাইনে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে দলগুলোকে ৩০ অক্টোবর ২০২৬-এর মধ্যে প্রাথমিক ব্যবসায়িক ধারণা জমা দিতে হবে। দ্বিতীয় রাউন্ড ৬ নভেম্বর বিইউপিতে সরাসরি অনুষ্ঠিত হবে। এ পর্বে অংশগ্রহণকারীদের বাজার সম্পর্কে ধারণা, ব্যবসায়িক মডেল ও উপস্থাপনা দক্ষতা মূল্যায়ন করা হবে। প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড ও গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। এতে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া উদ্যোগগুলোর বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা হবে।

হাল্ট প্রাইজ অ্যাট বিইউপি ২০২৬-২৭-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ১৭ অক্টোবর। প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ তারিখ ২৮ অক্টোবর ২০২৬। এ ছাড়া, অক্টোবর মাসে একটি কর্মশালার আয়োজন করা হবে। এতে অংশগ্রহণকারীদের প্রতিযোগিতার কাঠামো সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি কার্যকর ব্যবসায়িক ধারণা তৈরির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।

আয়োজকদের লক্ষ্য, ধাপে ধাপে মূল্যায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তাসুলভ চিন্তাভাবনা গড়ে তোলা। প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের ব্যবসায়িক ধারণার বাজার সম্ভাবনা যাচাই, নতুন ব্যবসার সুযোগ চিহ্নিতকরণ এবং প্রস্তাবিত উদ্যোগ বাস্তবে চালু করা সম্ভব কি না, সে বিষয়ে সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

প্রতিযোগিতার পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার, প্রথম রানারআপকে ২০ হাজার এবং দ্বিতীয় রানারআপকে ১০ হাজার টাকা দেওয়া হবে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬