আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট

২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ PM
মিরপুর টেস্ট  ম্যাচে আলোক স্বল্পতা

মিরপুর টেস্ট ম্যাচে আলোক স্বল্পতা © সংগৃহীত

আলোর স্বল্পতার কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা বন্ধ হয়ে গেছে। মূলত পেসার শামার জোসেফকে বোলিংয়ে আনতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তিনি বল করতে আসার পরই আম্পায়ার খেলা থামিয়ে দেন। তাদের বিবেচনায়, বর্তমান পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত আলো নেই। এরপর মাঠ ছাড়তে শুরু করেন ক্রিকেটাররা।

এদিকে পরিস্থিতি বিবেচনায় খেলা চালিয়ে যেতে গোলাপি বল ব্যবহারেরও উদ্যোগ নেওয়া হয়নি। সিরিজ শুরুর আগে এ বিষয়ে দুই দলের মধ্যে কোনো সমঝোতা না থাকায় গোলাপি বলে খেলা হচ্ছে না। খেলা বন্ধ হওয়ার সময়ও আম্পায়াররা মাঠে অবস্থান করছিলেন।

প্রথম দিনে এখন পর্যন্ত খেলা হয়েছে ৭০ ওভার। বাংলাদেশের হয়ে সাদমান ইসলাম ৯৬ রানে অপরাজিত আছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা লিটন দাস অপরাজিত আছেন ৭ রানে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬