মিরপুরে হঠাৎ জ্বলে উঠলো ফ্লাডলাইট, নেপথ্যে কী?

২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ PM
দিনের আলো থাকতে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একযোগে জ্বলে ওঠে ফ্লাডলাইট

দিনের আলো থাকতে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একযোগে জ্বলে ওঠে ফ্লাডলাইট © সংগৃহীত

দ্বিতীয় সেশন শেষে চা বিরতিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দুই দলের ক্রিকেটাররা। ঠিক সেই মুহূর্তেই শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একযোগে জ্বলে ওঠে ফ্লাডলাইট। দিনের আলো থাকতে হঠাৎ ফ্লাডলাইট জ্বলে ওঠায় শুরুতে কিছুটা অবাক হন ক্রিকেটাররা। 

তবে মুহূর্তের মধ্যেই পরিষ্কার হয়ে যায় এর কারণ। আকাশে মেঘ জমে আসায় মাঠে আলোর স্বল্পতা দেখা দেয়, আর সেই কারণেই ফ্লাডলাইট জ্বালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অবশ্য দিনের শুরু থেকেই তপ্ত রোদের সঙ্গে লড়াই করতে হয় দুই দলের ক্রিকেটারদের। প্রচণ্ড গরমে মাঠে টিকে থাকাই হয়ে উঠেছিল কঠিন। খরতাপের প্রভাব পড়েছিল গ্যালারিতেও। অসহনীয় গরমের কারণে দিনের শুরুতে দর্শক উপস্থিতি ছিল বেশ কম। তবে দুপুর ২টার পর বদলাতে শুরু করে মাঠের পরিবেশ। হঠাৎ করেই আকাশে মেঘ জমতে দেখা যায়। রোদের তীব্রতা কমে এলেও মেঘের কারণে মাঠে পর্যাপ্ত আলো না থাকায় জ্বালানো হয় ফ্লাডলাইট।

এদিকে বাংলাদেশের ইনিংসেও আশার আলো ছড়াচ্ছেন সাদমান ইসলাম ও তাওহীদ হৃদয়। দিনের শুরুতে প্রতিকূল পরিস্থিতিতে ব্যাটিং করতে হলেও দ্বিতীয় সেশনে এসে ব্যাট হাতে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন এই দুই ব্যাটার। সাদমান এক প্রান্ত আগলে রেখে খেলছেন দায়িত্বশীল ইনিংস। অন্যদিকে, হৃদয়ের ব্যাটে দেখা যাচ্ছে আক্রমণাত্মক মেজাজ। দুজনের ভিন্নধর্মী ব্যাটিংয়ে স্বস্তি ফিরেছে স্বাগতিক শিবিরে।

সাদমানের ধৈর্যশীল ব্যাটিংয়ের সঙ্গে হৃদয়ের ইতিবাচক ও আক্রমণাত্মক মনোভাব বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের ব্যাটে ভর করে দ্বিতীয় সেশনেও ভালো সময় পার করেছে টাইগাররা। 

এতে চা বিরতির আগে ৫৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৭৭ রান। সাদমান ইসলাম ৭৯ রান নিয়ে অপরাজিত আছেন। অন্য প্রান্তে তাওহীদ হৃদয়ের সংগ্রহ ৩৬ রান।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬