সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে জবিতে মানববন্ধন

১৬ জানুয়ারি ২০২০, ০১:৩৬ PM

© সংগৃহীত

আগামী ৩০ শে জানুয়ারি শ্রী শ্রী স্বরস্বতী পূজার পঞ্চমী তিথিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা নির্বাচনের তারিখ পেছানোর জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) 'সচেতন শিক্ষার্থীবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়' ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ মানববন্ধন করে তারা।

এসময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিথুন রায় বলেন, সাধারণত সরস্বতি পূজা সব শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়। আবার ৩০ জানুয়ারির ভোট কেন্দ্র ও নির্ধারিত হবে শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় আমরা কীভাবে পূজা উদযাপন করবো। এজন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান যেন তারিখ পরিবর্তন করা হয়।

3 (8)

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অমিত সরকার বলেন, ভোট দেওয়া আমাদের অধিকার। একই সাথে পূজা পালন করা আমাদের ধর্মাবলম্বীর জন্য একান্ত কর্তব্য। এখন নির্বাচন ও পূজা একসাথে হলে আমরা পূজা পালন করবো নাকি ভোট প্রয়োগ করব।

ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী অরুপ গোপ বলেন, আমাদের পূজা তিথি অনুযায়ী নির্ধারিত হয়। চাইলে নির্বাচনের তারিখ পরিবর্তন করা যায় কিন্তু পূজার সময়সূচি পরিবর্তন করা যায় না। তিথি অনুযায়ী ই আমাদের পূজা উদযাপন করতে হয়। আমরা আশা করি নির্বাচন কমিশন ভোটের তারিখ পিছিয়ে আমাদের পূজা ও ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু ব্যবস্থা করবে।

 

বন্ধুকে হত্যা করে আইফোন চুরি, বিক্রির টাকায় কেনেন বাটন ফোন
  • ২৮ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ পেয়েছে বন্ধু, বিশ্বাস হয়নি আরেক বন্ধুর, গোপনে পুনঃন…
  • ২৮ অক্টোবর ২০২৬
পপুলিস্ট কাজে ৩০০ এমপি খুশি হবে, কিন্তু জনগণের স্বাস্থ্য হব…
  • ২৮ অক্টোবর ২০২৬
গাজীপুর কর অঞ্চলে ৩৪ পদে চাকরি, আবেদন করতে পারবেন গাজীপুর ও…
  • ২৮ অক্টোবর ২০২৬
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে বিক্ষোভ…
  • ২৮ অক্টোবর ২০২৬
পছন্দের প্রার্থীর পরাজয়, দুধ দিয়ে গোসল করে ছাড়লেন জামায়াত
  • ২৮ অক্টোবর ২০২৬