৬ পদে ৩৪ কর্মী নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুর © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল গাজীপুর। প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট কর অঞ্চলের অধীন ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ৩৪ কর্মী নিয়োগে ২৭ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আবেদন করতে পারবেন গাজীপুর ও টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দারা। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুর;
১. পদের নাম: প্রধান সহকারী;
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);
আরও পড়ুন: ৩৯৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে, আবেদন শুরু ৮ নভেম্বর
২. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);
৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১২টি;
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);
আরও পড়ুন: পিএসসি নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন শুরু ১ নভেম্বর
৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
৫. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
৬. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ১৮–৩২ বছর (১ অক্টোবর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: গাজীপুর কর কমিশনারের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট