জিপিএ-৫ পেয়েছে বন্ধু, বিশ্বাস হয়নি আরেক বন্ধুর, গোপনে পুনঃনিরীক্ষণের পর রেজাল্ট আসল ‘ফেল’

২৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থীর ফল নিয়ে সন্দেহ ছিল তার এক বন্ধুর। ওই শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার যোগ্য নয় বলে মনে করত সে। তাই বন্ধুর অজান্তে তার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে সে। পরে পুনঃনিরীক্ষণে দেখা যায়, জিপিএ-৫ পাওয়া ওই শিক্ষার্থী ফেল করেছে। এ ঘটনায় নম্বর পরিবর্তনের বিষয়টি তদন্তে আনুষ্ঠানিকভাবে আজ মামলা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবারের এসএসসি পরীক্ষায় এক্সামিনারদের খাতা দেখার অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এবার ১৯ লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে, ১২ লক্ষ পাস করেছে। আমি এবার আইনত বললাম যাদের যাদের কোশ্চেন আছে, তারা খাতা রি-এক্সামিন করতে পারে! ওরে আল্লাহ রে আল্লাহ!  ১২ লক্ষ পাস করেছে, ১৩ লক্ষ খাতা দেখার জন্য দরখাস্ত পড়েছে! বাকি ৬ লক্ষ করেনি। তা না হলে ১৯ লক্ষ আবার দেখতে হতো!

তিনি বলেন, এই যে আমি ১২ লক্ষ খাতা চেক করলাম, তার মধ্যে ৪৫ হাজারের জিপিএ চেঞ্জ হইলো! ৪৫ হাজার! নট ৪,৫০০! এছাড়া ৫ হাজার ফেল করা শিক্ষার্থী পাস করল, ৩ হাজার ৭৯ জন জিপিএ এ-প্লাস পেল। কারণটা কী? এই এক্সামিনাররা খাতা দেখে—যেই এক্সামিনার খাতা নিয়েছে তিনি খাতা না দেখে অন্যকে দিয়ে দেখিয়েছেন।তারা কত রিলাক্টেন্ট! তারা কত অন্যায় করছে, ক্যান ইউ ইমাজিন?’ 

তিনি আরও বলেন, এই এক্সামিনার কারা কারা এই দুষ্টুমি করেছে, তাদেরকে আমি আইনের আওতায় আনব। এখন এক্সামিনার চেঞ্জ করব, ট্রেনিং করাব—সবকিছু ঠিক করলাম। এর মাঝখানে একটা ইন্টেলিজেন্ট নটরিয়াস বয় (ধুরন্ধর ছেলে) এমন একটা ঘটনা ঘটিয়ে দিল, যেটা আজকে আপনার এখানে থাকতে... টেলিফোনে মামলা করার কথা বললাম। একটা ইন্টেলিজেন্ট ছেলে, একটু দুষ্টু বটে, তার বন্ধু জিপিএ এ-প্লাস পেয়ে গেছে। সে তো জানে এই বন্ধু জিপিএ এ-প্লাস পাওয়ার কথা না। এখন ভেরিফিকেশন কোড ছাড়া, যে কেউ আপনার এই রি-এক্সামিনের জন্য এপ্লাই করতে পারে। সে বন্ধু সেজে সেই খাতা রি-এক্সামিন করার জন্য পাঠিয়ে দিয়েছে! 

মন্ত্রী বলেন, এখন রি-এক্সামিন হয়ে গেছে বন্ধুর খাতা। বন্ধুর জিপিএ... এখন দেখা গেল বন্ধু ফেল করেছে! স্যার, চিন্তা করতে পারেন? জিরোকে বানিয়েছে ৮৫, ১৩কে বানিয়েছে ৮৩, জিপিএ এ-প্লাস! তার মানে কী? ডাল মে কুছ কালা হ্যায়! এটা কে করেছেন? এটা বের করা কত কঠিন! আজকে মামলা করে দিলাম। এটা বের করতে হবে আমাকে!    

বাংলাদেশে জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় জাপানি বিনিয়…
  • ২৮ অক্টোবর ২০২৬
পাঁচ বছরে এক কোটি জনশক্তি পাঠানোর লক্ষ্য অর্জনে দক্ষ শ্রমিক…
  • ২৮ অক্টোবর ২০২৬
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে ড্যাব নেতাকর্মীদের মারধর,…
  • ২৮ অক্টোবর ২০২৬
বিদ্যালয় রক্ষায় নদী ভাঙন রোধ প্রকল্পে অনিয়মের অভিযোগ, মা…
  • ২৮ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ২৮ অক্টোবর ২০২৬
গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা
  • ২৮ অক্টোবর ২০২৬