বাজারের নির্বাচন

পছন্দের প্রার্থীর পরাজয়, দুধ দিয়ে গোসল করে ছাড়লেন জামায়াত

মো. ফারুক

মো. ফারুক © টিডিসি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর খাঁনহাট বাজার উন্নয়ন কমিটির নির্বাচনে পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির সমর্থক মো. ফারুক (৪৮)। গত সোমবার (২৬ অক্টোবর) রাতে আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন ফারুক। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়ার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ায় এলাকায় তিনি দলটির কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার আধুনগর খাঁনহাট বাজার উন্নয়ন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিএনপি ও জামায়াত-সমর্থকদের পছন্দের প্রার্থী ছিলেন আলাদা। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হন। এতে ক্ষুব্ধ হয়ে জামায়াতের স্থানীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন ফারুক। তার অভিযোগ, কথা দিয়েও ইউনিয়ন জামায়াতের নেতারা তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখেননি।

এর কয়েক ঘণ্টা পরই দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা দেন তিনি। নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত ভিডিওর ক্যাপশনে ফারুক অভিযোগ করেন, আধুনগর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল ব্যক্তিরা নির্দিষ্ট এক ব্যক্তির টাকার কাছে রাতের আঁধারে বিক্রি হয়ে গেছেন।

এর আগে প্রকাশিত আরেকটি ভিডিও বক্তব্যে ফারুক বলেন, আজ থেকে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি। কারণ, আধুনগর ইউনিয়ন যারা জামায়াতের দায়িত্বশীল আছেন, তারা চোর, ডাকাত, ভোট চোর।

তবে ফারুকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের বলেন, ফারুক আমাদের একজন সমর্থক হিসেবে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন। বাজার কমিটির নির্বাচনে বিএনপি বা জামায়াত কাউকে সমর্থন দেয়নি। তবে সভাপতি পদে ফারুকের ব্যক্তিগত পছন্দের একজন প্রার্থী ছিলেন। তিনি পরাজিত হয়েছেন। হয়তো সেই কারণে ফারুক ক্ষুব্ধ হয়ে আবেগের বশে এমন কাজ করেছেন।

ডা. রফিককে বিশেষ সংবর্ধনা দিল চীনের পুডং গংলি হাসপাতাল
  • ২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান
  • ২৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে শিশু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
  • ২৮ অক্টোবর ২০২৬
চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারীকে রাজধানী থেকে উদ্…
  • ২৮ অক্টোবর ২০২৬
পর্যটকশূন্য সাজেক, বন্ধ আয়-রোজগার, এবার ফুরিয়ে আসছে খাবারও
  • ২৮ অক্টোবর ২০২৬
বন্ধুকে হত্যা করে আইফোন চুরি, বিক্রির টাকায় কেনেন বাটন ফোন
  • ২৮ অক্টোবর ২০২৬