লাইভ সম্প্রচারে উত্তর না দিয়ে সরে গেলেন জাবি ভিসি (ভিডিও)

০৬ নভেম্বর ২০১৯, ০৮:৪৯ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গতকাল মঙ্গলবার হামলা চালিয়েছে ছাত্রলীগ। এঘটনায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন। হামলার প্রেক্ষিতে মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ সম্প্রচারে নিজ বাসা থেকে যুক্ত হন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। একপর্যায়ে স্টুডিও থেকে করা প্রশ্নের উত্তর না দিয়ে সরে যান তিনি।

ভিডিওতে দেখা যায়, লাইভ অনুষ্ঠানের একপ্রান্তে ছিলেন সাংবাদিক নাইমুল ইসলাম খান ও ঢাবির অধ্যাপক সিদ্দিক, অপর প্রান্তে ছিলেন জাবি উপাচার্য ফারজানা ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে  ঢাবির অধ্যাপক সিদ্দিক জাবি উপাচার্যের উদ্দেশ্যে বলেন, আপনি শিক্ষক-শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলাকে গণঅভ্যুর্থান এবং দিনটিকে আপনার সুখের দিন বলেছেন-আপনার এ বক্তব্য সঠিক হলে আমি শিক্ষক হিসেবে বিব্রতবোধ করছি। তিনি আরও বলে, ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসন আছে, এ দায়িত্ব ছাত্রলীগের নয়। কিন্তু আপনি ছাত্রলীগের এ হামলাকে সমর্থন দিয়ে জাতিকে কী বার্তা দিচ্ছেন? তার এমন প্রশ্নে জাবি উপাচার্য বলেন, ২৫ জন ছাত্র ও ১০ জন শিক্ষক মিলে দীর্ঘদিন থেকে বসে পড়েছে। তারা সবকিছু অবরুদ্ধ করে রেখেছে। তারা আন্দোলন করতে পারে কিন্তু তারা যে ভাষায় ভিসি ও শিক্ষক সমাজকে গালিগালাজ করে তা খুবই দুঃখজনক।

ক্যাম্পাসের নিরাপত্তার ভার ছাত্রলীগকে দেয়া হয়েছে কি না- উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে ভিসি বলেন, ভিসি বলেন তা দেয়া হয়নি।

ছাত্রলীগ এর আগে আপনার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ করেছে, আপনিও তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, আপনার অভিযোগের প্রেক্ষিতে ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে সরিয়ে দেয়া হয়েছে। এখন সেই ছাত্রলীগ আপনার পক্ষে হামলা করল, আপনি তাদের ধন্যবাদ জানালেন, এখানেও কোনো লেনদেন হয়েছে কী না- সাংবাদিক নাইমুল ইসলাম খানের এমন প্রশ্নের জবাবে ভিসি ফারজানা বলেন, আমি তাদেরকে কোনো টাকা দেইনি। আপনারা আমাকে দোষি সাব্যাস্ত করে মিথ্যা তথ্য প্রচার করছেন।

আজকের হামরার বিষয়ে আপনি ব্যবস্থা নিলেন না কেন- উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে ভিসি বলেন বিষয়টি আমার নিয়ন্ত্রণে ছিল না। তারা স্বতস্ফুতভাবে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে।

অধ্যাপক সিদ্দিক বলেন, আপনি পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হয়েছেন, আপনার কাজটি ছাত্রলীগ করেছে। তখন ভিসি বলেন, আমি আপনাদের আর কোনো প্রশ্নের উত্তর দেব না। আপনারা ছাত্রলীগের বিরুদ্ধে জেরা করছেন, আপনারা সকল ছাত্রকে ছাত্র মনে করেন, ছাত্রলীগ কেন মনে করেন না- বলেই লাইভ থেকে সরে যান তিনি।

উল্লেখ্য,  'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে বিশ্ববিদ্যালয়ে টানা নবম দিনের মতো মঙ্গলবার সকালে ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা সকালে উপাচার্যের বাসভবন অবরোধ করলে সেখানে আসেন উপাচার্যপন্থী কয়েকজন শিক্ষক। তারা আন্দোলনকারীদের সাথে বাকবিতন্ডা করে চলে যাবার পর বেলা ১২টার দিকে হঠাৎ ছাত্রলীগের একদল নেতাকর্মী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এলোপাতাড়ি মারধর করতে থাকেন। তারা অনেক নারী কর্মীদেরও ধরে নিয়ে চড় লাথি মারতে মারতে নিয়ে যায়। তারা বলেন, হামলাকারীরা ভিসি ফারজানা ইসলামের পক্ষ হয়ে উপাচার্যপন্থী শিক্ষকদের প্ররোচনায় এই হামলা চালিয়েছে। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিলেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলছেন, উপাচার্য ফারজানা ইসলামের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অন্যদিকে, উপাচার্য ফারজানা ইসলামের পক্ষে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন বেশ কয়েকজন শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থায় ক্যাম্পাসে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

 

 

 

ট্যাগ: জাবি
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬