সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ করা হবে: উপাচার্য

১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন © টিডিসি ফটো

শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং প্রশাসনিক জটিলতা নিরসনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা কলেজের শহিদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী বিভিন্ন দাবি পর্যালোচনার আশ্বাস দিয়েছেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের চাহিদার সাথে আমার পরিকল্পনার কোনো পার্থক্য নেই। বর্তমান সরকারের সাথে এ বিষয়ে আলোচনা চলছে। তোমাদের দীর্ঘদিনের পরিচয়হীনতার সমস্যা ছিল। এখন থেকে তোমরা সবাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।’

তিনি বলেন, ‘তোমাদের কিছু দাবি রয়েছে, সেগুলো অবশ্যই পর্যবেক্ষণ করা হবে। তবে অ্যাকাডেমিক কার্যক্রম হস্তান্তর করতে বেশি সময় লাগবে না। আমি চাই, তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকো। যদি কোনো শিক্ষককে ক্লাস নিতে অনাগ্রহী দেখো, তাহলে আমাকে জানাবে, আমরা ব্যবস্থা নেব।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা লিপি।

উপাচার্য বলেন, তোমরা এ বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক কষ্ট করেছ, অনেক আন্দোলন-সংগ্রাম করেছ। তোমাদের মা-বাবা তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরাও তোমাদের নিজেদের সন্তানের মতো দেখি এবং এ দায়িত্ব থেকে এক চুলও বিচ্যুত হব না। আমি যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে যোগদান করেছি, তোমরা আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সর্বোচ্চ সহযোগিতা করবে।’

এ সময় নবনিযুক্ত উপাচার্যের কাছে ৭ দফা দাবি উপস্থাপন করেন ঢাকা কলেজের ২০২৩–২৪ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক। দাবিগুলো হলো:
১. অ্যাকাডেমিক সমন্বয় নিশ্চিতকরণ: অধ্যাদেশ অনুযায়ী আগামী ১ মাসের মধ্যে প্রতিটি ক্যাম্পাসে একজন করে ‘উচ্চশিক্ষা কো-অর্ডিনেটর’ নিয়োগ দিতে হবে, যাতে অ্যাকাডেমিক কার্যক্রম সুশৃঙ্খল, সমন্বিত ও কার্যকরভাবে পরিচালিত হয়।

২. বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র অ্যাকাডেমিক পরিচয় প্রতিষ্ঠা: ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-এর অন্তর্ভুক্ত হওয়ায় সকল একাডেমিক নথি—কারিকুলাম, রুটিন, সিলেবাস ও প্রশ্নপত্রে বাধ্যতামূলকভাবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম সংযুক্ত করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের প্রতিটি সামাজিক-সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের ব্যানার-ফেস্টুনেও এ নাম ব্যবহার করতে হবে।

৩. সেশনজট নিরসন ও সময়োপযোগী পরীক্ষা ব্যবস্থা: শিক্ষার্থীদের দীর্ঘদিনের সেশনজট নিরসনের লক্ষ্যে সর্বোচ্চ ৭ মাসের মধ্যে ইয়ার ফাইনাল পরীক্ষা সম্পন্ন এবং পরবর্তী ১ মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, যাতে সর্বমোট ৮ মাসে একটি পূর্ণাঙ্গ একাডেমিক সেশন সম্পন্ন করা সম্ভব হয়।

আরও পড়ুন: যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসনের দাবি শিক্ষকদের

৪. কার্যকর প্রশাসনিক কাঠামো ও শিক্ষক নিয়োগ: আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও দক্ষ প্রশাসনিক কাঠামো গঠন করতে হবে, যার মাধ্যমে প্রতিটি বিভাগ স্বাধীনভাবে একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। পাশাপাশি যেসব বিভাগে শিক্ষক সংকট রয়েছে, সেখানে দ্রুত যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে।

৫. আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়ন: প্রশাসনিক কাঠামো গঠনের পরবর্তী ৩ মাসের মধ্যে একটি দক্ষ গবেষণা টিম গঠন করে ৭টি ক্যাম্পাসের সকল বিভাগের জন্য একীভূত, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, যেখানে সেমিস্টার পদ্ধতি ও ইংরেজি ভার্সন অন্তর্ভুক্ত থাকবে।

৬. শিক্ষার্থীদের স্বতন্ত্র পরিচয় নিশ্চিতকরণ: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পরিচয় সুসংহত করতে অনতিবিলম্বে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম সম্বলিত অভিন্ন আইডি কার্ড প্রদান করতে হবে।

৭. সহশিক্ষা কার্যক্রমের বিকাশ: ডিবেট ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনাকারী সংগঠনগুলোকে দ্রুত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9