ছাত্রলীগ নেতাকে মারপিটের জেরে ২ শ্রমিককে মারধর

২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৯ AM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে মারধরের জেরে বহিরাগত দুই পরিবহন শ্রমিককে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ছাত্রলীগের নেতা হলেন আব্দুল্লাহ আল ময়িদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪১ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক।

পরিবহন শ্রমিক দুইজন হলেন মো. বিপ্লব ও মো. সম্রাট। তাদের বাড়ি বগুড়ার কাহালুতে। তারা রাজধানীর একটি বেসরকারি কোম্পানির বাসের শ্রমিক হিসেবে কর্মরত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আব্দুল্লাহ আল ময়িদ বান্ধবীসহ মীর মশাররফ হোসেন হল সংলগ্ন সড়কে হাঁটছিলেন। এসময় বিপ্লব ও সম্রাট ময়িদের বান্ধবীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে উত্যক্ত করেন। এর প্রতিবাদ করলে তারা দুজন ময়িদের ওপর চড়াও হন এবং তার নাকে মুখে কিল-ঘুষি দেন। এতে ময়িদের গাল কেটে রক্ত বের হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনা দূর থেকে দেখে মীর মশাররফ হোসেন হলের কয়েকজন ছাত্রলীগের কর্মী সেখানে যান। তারা বিপ্লব ও সম্রাটকে আটক করে বেধড়ক মারপিট করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানসহ প্রক্টরিয়াল দলের সদস্যরা এবং নিরাপত্তা শাখার কয়েকজন সদস্য সেখানে যান। তারা সম্রাট ও বিপ্লবকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে নিয়ে আসেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, দুইজনকে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ করা হয়নি। থানা পুলিশ কোনো সহায়তা চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করবে।

আশুলিয়া থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, দুইজনকে জাবি প্রশাসন আমাদের হাতে তুলে দিয়েছে। তবে প্রশাসন কোন অভিযোগ না দিলে আমরা কিছু করতে পারি না।

জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬