রাবি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৭ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর ধরমপুর এলাকার যোজক টাওয়ার থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

আটককৃত ব্যক্তির নাম শ্যামল বণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের অধ্যাপক বিথীকা বণিকের ভাই। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী। শ্লীলতাহানির চেষ্টা করায় ভুক্তভোগী শিক্ষার্থী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে নগরীর মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় যোজক টাওয়ারের তৃতীয় তলায় বিথীকা বণিকের বাসায় তার সন্তানকে পড়াতে যান ভুক্তভোগী ছাত্রী। বৃষ্টির কারণে ওই ছাত্রী বিথীকা বণিকের বাসায় অবস্থান করেন। দিবাগত রাত ৩টার দিকে শ্যামল বণিক ভুক্তভোগীর শ্লীলতাহানির চেষ্টা করছে বলে জাতীয় নিরাপত্তা সেবার ৯৯৯ নম্বরে ফোন করে। পরে আমরা তাকে বাসা থেকে উদ্ধার করি।’

হাফিজুর রহমান আরও জানান, ‘অভিযুক্তকে ধর্ষণ করা হয়েছে কিনা তা নিশ্চিত হতে তার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।’

এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬