জবি প্রেসক্লাবের নতুন সভাপতি হলেন শাহরিয়ার হোসেন

১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ PM
শাহরিয়ার হোসেন

শাহরিয়ার হোসেন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ শাহরিয়ার হোসেন। শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার মূলমন্ত্র ধারণ করে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রগতিশীল চিন্তার সাংবাদিকদের সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে।

গত বছর থেকে দীর্ঘদিন মো. মেহেদী হাসান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেছেন।

পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সহ-সভাপতি শাহরিয়ার হোসেনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এখন থেকে তিনি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে নবনিযুক্ত সভাপতি শাহরিয়ার হোসেন বলেন, জবি প্রেসক্লাব সবসময় আপোষহীনভাবে শিক্ষার্থীদের কন্ঠস্বর হিসেবে কাজ করেছে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর যেন গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয় সে লক্ষ্যেই কাজ করে যাবো। এটা যেমন গৌরবের, তেমনি একটি বড় দায়িত্ব।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে বিদ্যমান বিভিন্ন সংকট নিয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা করতে প্রেসক্লাব কাজ করবে। এই সংগঠনটিকে আরও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যেখানে সবাই নিজেদের কথা তুলে ধরার সুযোগ পাবে।

এবিষয়ে সংগঠনটির প্রধান উপদেষ্টা রাকিব ইসলাম বলেন, জবি প্রেসক্লাব সবসময়ই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করে আসছে, যা ক্যাম্পাস সাংবাদিকতায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। নতুন সভাপতির নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, জবি প্রেসক্লাব এক যুগ ধরে ক্যাম্পাসের সাংবাদিকতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যু, শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং সামগ্রিক শিক্ষাঙ্গনের চিত্র তুলে ধরতে সংগঠনটির ভূমিকা প্রশংসিত।

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৪২তম বিসিএসের কর্মকর্তা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পর্যটনের নতুন সম্ভাবনা চর কুকরি-মুকরি, প্রকৃতির টানে বাড়ছে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬