ইবিতে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভা

২৪ আগস্ট ২০১৯, ০৫:০০ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এই সভার আয়োজন করে।

জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে শনিবার সকাল ১১টায় এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন বক্তারা।

ইবি প্রেস ক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।

প্রেস ক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নোমান ইবনে বাশারের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য-সচিব অধ্যক্ষ শাহাজাহান আলম সাজু।

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত তিমির। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ছাত্র নেতৃবৃন্দ এবং ইবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

বোরহানউদ্দিনে ১৫৬ প্রাথমিক বিদ্যালয়ের ১০০টিতে প্রধান শিক্ষক…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে হলে অপরাধ হতে হবে অন্তত ১ বছর জেল, ‘রাজনৈতি…
  • ১৫ নভেম্বর ২০২৬
বই পড়ায় ১০২ দেশের মধ্যে ৯৭তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950