ইবির বাসচাপায় শিক্ষার্থীর বাবার মৃত্যুর ঘটনায় প্রশাসনের কমিটি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়া করা ‘শানে খোদা’ বাসের চাপায় আইন বিভাগের শিক্ষার্থী লিখন ইসলামের বাবার মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করতে এ কমিটি করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পরিবহন পুলের ভাড়াকৃত বাস দ্বারা লক্ষীপুর ১১ মাইল চার রাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী লিখনের বাবা মো. মনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শিক্ষার্থীর বাবার মৃত্যুতে কর্তৃপক্ষ সহমর্মিতা প্রকাশ করা। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ক্ষতিপূরণের পরিমাণ নির্ণয়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে উপাচার্য একটি কমিটি গঠন করেছেন। 

আরও খবর: উপাচার্যবিরোধী আন্দোলনে টালমাটাল ৩ বিশ্ববিদ্যালয়, সংকটে শিক্ষা কার্যক্রম

এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ আব্দুর রউফ। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। 

এর আগে গত ২৬ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত বাসের চাপায় ইবির আইন বিভাগের শিক্ষার্থী লিখনের বাবা মো. মনোয়ার হোসেন নিহত হন। এ ঘটনায় তার পরিবারের জন্য ৬০ লাখ টাকা ক্ষতিপূরণসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেন আইন বিভাগের শিক্ষার্থীরা।

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬