বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছাড়ল ইবি প্রশাসন

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আটককৃত শিক্ষার্থী প্রেমিক-যুগলকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উভয় পরিবারের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে মুচলেকায় ছেড়ে দেয় প্রক্টরিয়াল বডি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আলোচনায় বসে কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতিসহ সহকারী প্রক্টররা।

এর আগে গতকাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসের পাশে কাঁঠালবাগান থেকে তাদের ধরে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে স্থানীয়রা। তাৎক্ষণিক পরিবারের উপস্থিতিতে বিয়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আজ উভয় পরিবারের সঙ্গে আলোচনায় বসে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় প্রশাসন।

এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, ছেলে-মেয়ে দুজনকে পরিবারের জিম্মায় দেওয়া এবং দ্বিতীয়ত, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

আরও দুই বিভাগ চালুর অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়
  • ০৬ নভেম্বর ২০২৬
স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, ওপেনিংয়ে নাঈম; শুরুতেই বিপাকে…
  • ০৬ নভেম্বর ২০২৬
পাঁচটি ভিন্ন দেশের বিপক্ষে ফাইফার, অস্ট্রেলিয়ার কিংবদন্তির …
  • ০৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর প…
  • ০৬ নভেম্বর ২০২৬
গোবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে পাহাড় থেকে উদ্ধার হওয়া ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর,…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950