রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জবি ভিসির, ৩০ জানুয়ারিই দ্বিতীয় সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ AM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ AM
রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন

রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রত্যাশিত দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পূর্বনির্ধারিত এ তারিখেই সমাবর্তন আয়োজনের বিষয়টি সোমবার (২১ সেপ্টেম্বর) নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাবর্তনের তারিখ ও সার্বিক প্রস্তুতি নিয়ে এদিন রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের সার্বিক আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আগামী ৩০ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠানের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়েছে। সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সমাবর্তন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। একটি সুশৃঙ্খল, সুন্দর ও উৎসবমুখর সমাবর্তন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরসমূহ পর্যায়ক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। 

আরও পড়ুন: ভুয়া কাগজপত্র তৈরি করে নিয়োগের অভিযোগ, হয়েছেন সহকারী প্রধান শিক্ষকও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ১১ জানুয়ারি। এরপর দীর্ঘ সময় ধরে দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন আয়োজনের মধ্য দিয়ে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের শিক্ষাজীবনের অর্জনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এই আয়োজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬