নীরব দ্বন্দ্বে ছাত্রলীগ, অসমাপ্ত আত্মজীবনীকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবী

© টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ছাত্রলীগ নেতা মাহফুজুর রাজ্জাক অনিক বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি করন নিয়ে সংবাদ সম্মেলন করেন। শুক্রবার (২ আগস্ট) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের চক্রবাক ক্যাফেটেরিয়াতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

তিনি তার বক্তব্যে বলেন, আমার দাবীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অসমাপ্ত আত্মজীবনী কে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। তারই প্রেক্ষিতে আমার বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে অন্তর্ভূক্তির জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করি। এছাড়াও দেশের সকল সরকারি, বেসরকারি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহ সকল প্রতিষ্ঠানে অন্তভূক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আরও জানান বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তার উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং একাক্ততা পোষণ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, অসমাপ্ত আত্মজীবনীকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির জন্য মাহফুজুর রাজ্জাক অনিক আমার কাছে প্রথম স্মারকলিপি প্রদান করে। তবে এব্যাপারে রাকিবুল হাসান রাকিবও আগষ্টের প্রথম প্রহরে এ দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর আহমেদ বারী(পি এইচ ডি) তিনি জানান বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীকে কোর্সের একটি অংশ হিসেবে পাঠ্যসূচিতে স্বাভাবিক পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মাহফুজুর রাজ্জাক অনিক এ ব্যাপারে একটি দাবি জানিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অসমাপ্ত আত্মজীবনীকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা হচ্ছে। একাত্মতা পোষণ সম্পর্কে বলেন আমি বা শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এ বিষয়ে একাত্মতা পোষণ করিনি। এটা ছাত্রলীগের সম্মেলিত উদ্যোগ যা আগষ্টের প্রথম প্রহরে ছাত্রলীগের পক্ষ থেকে মাননীয় উপাচার্যের কাছে দাবি জানিয়েছি।

অন্য দিকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950