মারা গেছেন সাবেক ভলিবল কোচ মোস্তাফা কামাল

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ AM
মোস্তাফা কামাল

মোস্তাফা কামাল © সংগৃহীত

কিডনিরোগসহ নানান শারীরিক জটিলতায় বিএসপিএ’র আজীবন সদস্য, সাবেক জাতীয় ভলিবল কোচ ও ক্রীড়া সংগঠক মোস্তাফা কামাল মারা গেছেন।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোস্তাফা কামাল দেশের ক্রীড়াঙ্গনে বহুমাত্রিক অবদানের জন্য পরিচিত ছিলেন। জাতীয় ভলিবল দলের কোচের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্রীড়ালেখক হিসেবেও তার অবদান উল্লেখযোগ্য।

তার মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় সংগঠনটি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।

মোস্তাফা কামালের নামাজে জানাজা আজ জোহরের নামাজের পর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং মল জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর আড়াইটায় জাতীয় স্টেডিয়ামেও তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950