খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের দোয়া, এতিম শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী প্রদান

১৫ আগস্ট ২০২৬, ০৮:২২ PM
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের দোয়া, এতিম শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী প্রদান

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের দোয়া, এতিম শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী প্রদান © সংগৃহীত

​সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

​আজ শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন পাকিস্তান মসজিদে এ আয়োজন করা হয়। পরে এতিম শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

​এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সদস্য সচিব মো. আবুল বাশারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, ‘আমাদের নেত্রী বাংলাদেশের সকল দুঃখ এবং সকল ক্রাইসিসে সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন, উনার জীবন এই দেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। দীর্ঘদিন উনি স্বৈরাচারের অত্যাচার সহ্য করে অমানবিক জীবনযাপন করেছেন এই দেশের মানুষের জন্য।’

​দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘আজকে আমরা এই দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদেও করতে পারতাম। কিন্তু সেখানে না করে এই মসজিদে করার একটি কারণ—এখানে নিষ্পাপ এতিম শিক্ষার্থীরা রয়েছে। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া অন্যদের চেয়ে দ্রুত কবুল হবে।’

​তিনি আরও বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুন। যুগ যুগ ধরে তাঁর যে ভালো কাজগুলো রয়েছে, সেগুলো আমরা সবাই অন্তরে লালন করে আগামী দিনে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি।

​উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৬০ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১ সাল থেকে তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬