খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতা রিংকুর উদ্যোগে দোয়া ও মিলাদ

১৫ আগস্ট ২০২৬, ০৮:১৪ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৮:২৩ PM
মিলাদ ও দোয়া মাহফিল

মিলাদ ও দোয়া মাহফিল © সংগৃহীত

আজ ১৫ আগস্ট (শনিবার)। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্ম হয়েছিল তাঁর। দিনটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান রিংকুর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ বিকেলে রাজধানীর পশ্চিম কাফরুলের নূরজাহান জামে মসজিদ এবং সিরাজীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ বিষয়ে ছাত্রদল নেতা রিংকু বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার অবদান ও দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ মনে রাখবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি যে দৃঢ়তার সঙ্গে রাজনীতি করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

তিনি বলেন, খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বড় প্রমাণ পাওয়া গেছে তার শেষ বিদায়ের সময়। তার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি গভীর ভালোবাসা ও আবেগের প্রতিফলন। 

‘‘চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল। অতঃপর কেন্দ্রীয় ছাত্রদলে রাজনীতি করছি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনকে ধারণ করে। বেগম খালেদা জিয়ার আপসহীনতায় অনুপ্রাণিত হয়ে আমি ২ বার কারাবন্দি ও ৫ বার হামলার শিকার হয়েছি। আজ আমাদের নেত্রী, আমাদের মা এই পৃথিবীতে নাই। আপনারা সবাই আমাদের আদর্শিক মায়ের জন্য দুয়া করবেন।’’

১৯৪৫ সালের ১৫ আগস্ট ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্ম হয় খালেদা জিয়ার। ১৯৬০ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় তাঁর। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৯৯১ সাল থেকে তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালেদা জিয়ার।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬