বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল

১৫ আগস্ট ২০২৬, ০৭:৪৩ PM
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকার ও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং গণতান্ত্রিক ধারার অগ্রযাত্রার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ছিল ত্যাগের মহিমায় উজ্জীবিত। তিনি দেশের প্রশ্নে আপোষহীন ছিলেন। তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনরুজ্জীবন এবং দেশের শিক্ষা ও সার্বিক উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দেশপ্রেম, ত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর জন্মবার্ষিকীতে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬