খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

১৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪ PM
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ © টিডিসি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদদের মধ্যে বেগম খালেদা জিয়া অন্যতম। জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি দলের নেতৃত্ব গ্রহণ করে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর ওপর বিগত ফ্যাসিস্ট সরকার যে ধরনের নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয়।’

পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, ‘দেশ ও জাতির স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনোই আপস করেননি। এ কারণেই তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে মানুষের কাছে পরিচিত। আওয়ামী লীগ সরকারের নানা ধরনের নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি; বরং দেশের জনগণের কথা চিন্তা করে তাদের পাশেই থেকেছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ জাতি দীর্ঘদিন স্মরণ করবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলীভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক সজলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টমেটো খেলে কি কিডনিতে পাথর হয়? জানুন আসল তথ্য
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিপ্লোমা টেক্সটাইল শিক্ষার্থীদের বদলির আবেদন শুরু ২৭ সেপ্টে…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সার্টিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে শিক্ষার্থীদের সুখবর দ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক প্রতিবাদী মানুষ ছিলেন প্রীতিলতা: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাকের অভিযোগ চ্যাটজিপিটির বি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬