ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক এমতাজ হোসেন

২৭ জুলাই ২০২৬, ০৬:১১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৬:১৮ PM
অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ইবির লোগো

অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ইবির লোগো © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এমতাজ হোসেন। এ নিয়োগের মধ্য দিয়ে তিনি বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলীর স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের আদেশক্রমে এবং সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়। 

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০)-এর ১১ (ক) (১) ধারা অনুসারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। 

নিয়োগের প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন; উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং  মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. এমতাজ হোসেন দীর্ঘদিন যাবত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া প্রোভিসি হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক, বিভাগীয় চেয়ারম্যান এবং কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

রাজনৈতিক জীবনে তিনি বিএনপিপন্থী শিক্ষক হিসেবে সুপরিচিত। তিনি জাতীয়তাবাদী আদর্শের সংগঠন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব হিসেবে ২০১৭ সালের ১৯ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি এবং শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9