ইবিতে ছাত্রশক্তির অনুষ্ঠানে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি

২৭ জুলাই ২০২৬, ১২:১৯ PM
ইবি ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে

ইবি ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে © টিডিসি সম্পাদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈষম্যবিরোধীদের হট্টগোলের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রশক্তির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। রবিবার (২৬ জুলাই) রাতে জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- হাসিব আল ইসলাম, মাহফুজুর রহমান ও শাবাব হোসেন মেহের।

ছাত্রশক্তির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ছাত্রশক্তি, ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত জুলাই স্মৃতিচারণমূলক আলোচনা সভায় উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ইতোমধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির দৃষ্টিগোচর হয়েছে। উক্ত পরিস্থিতির পূর্ণাঙ্গ তদন্তের নিমিত্তে কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের অনুমোদনক্রমে তদন্ত কমিটি গঠন করা হলো।

আরও খবর: ক্যাম্পাস থেকেই শুরু হোক সফল ক্যারিয়ারের প্রস্তুতি 

এর আগে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ইবি ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের সামনেই হট্টগোল করেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আহবায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইফতেহার উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু। প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।
অনুষ্ঠানের একপর্যায়ে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন এবং যুগ্ম সদস্যসচিব বাধন বিশ্বাস স্পর্শর নেতৃত্বে বৈষম্যবিরোধীদের পদবঞ্চিতদের একটি গ্রুপ অনুষ্ঠানস্থলে হট্টগোল সৃষ্টি করেন।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9