ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে নূর-যাবের

১৬ জুলাই ২০২৬, ০৪:০০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৫১ PM
মো. নূর আলম হাসান ও যাবের বিন নূর

মো. নূর আলম হাসান ও যাবের বিন নূর © সংগৃহীত

জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ কমিটির এক বছরের জন্য অনুমোদিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. নূর আলম হাসান। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী যাবের বিন নূর।
 
এ ছাড়া কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহানা বুশরা তমি ও তামিম আরাফাতী। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল্লাহ আল ফয়সাল আহমেদ। প্রধান সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে এহসানুল করিম তানজিলকে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬