ইবিতে ছাত্রশক্তির জুলাই স্মৃতিচারণ সভায় বৈষম্যবিরোধীদের হট্টগোল

২৬ জুলাই ২০২৬, ০৪:২২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৬, ০৪:৩০ PM
ইবি ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় হট্টগোলের একটি মুহূর্ত

ইবি ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় হট্টগোলের একটি মুহূর্ত © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হট্টগোল করেছেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 

রবিবার (২৬ জুলাই) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ইবি ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা চলাকালে এ ঘটনা ঘটে।

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইফতেহার উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। এনসিপির যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু। প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

অনুষ্ঠানের একপর্যায়ে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন এবং যুগ্ম সদস্যসচিব বাধন বিশ্বাস স্পর্শর নেতৃত্বে বৈষম্যবিরোধীদের একটি গ্রুপ অনুষ্ঠানস্থলে হানা দেয়। এসময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু বক্তব্য দিচ্ছিলেন। 

এ সময় বৈছাআর যুগ্ম সদস্যসচিব বাধন উত্তেজিত কণ্ঠে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে ইঙ্গিত করে ‘ছাত্রবিষয়ক সম্পাদক, আপনার সঙ্গে কথা আছে’ বলেন। এ ছাড়া এই ক্যাম্পাসে বহিরাগত ঢুকেছে উল্লেখ করে তারা কেন ঢুকবে, কেন সামনের সারিতে বসবে- সেসম্পর্কে জবাব চাইতে থাকেন। পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন ‘২৫ সালে তারাই বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জুলাই পদযাত্রা আয়োজন করেছিলেন, তাদের কথা শুনতে হবে’ বলে দাবি জানান। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ তাদের নিবৃত্ত করতে সভাস্থল ছেড়ে যান।

হট্টগোলের সম্পর্কে জানতে চাইলে শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘আমরা বাধন নামের এই ছেলেটাকে নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ড করতে দেখেছি। চেয়ার চুরি করা, কয়েকজন শিক্ষার্থীকে হুমকি দেওয়া, দোকানি খালার টাকা নিয়া ফেরত না দেয়া- এমন নানা অপরাধে সে জড়িত। আজকেও হয়তো কোনো একটি মহলের ইন্ধনে ছাত্রশক্তির অনুষ্ঠানকে বিতর্কিত করতে এই কাজ করতে পারে।’

তবে হট্টগোলের ব্যাপারে নিজ কমিটির নেতাকর্মীদের সংশ্লিষ্টতার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও এনসিপির সদস্য এস এম সুইট।

এ বিষয়ে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ‘অনুষ্ঠানে সামান্য একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। যারা এমনটা করেছে তারাও সবাই জুলাই আন্দোলনের যোদ্ধা। কমিটি গঠন নিয়ে ক্ষুব্ধতার জায়গা থেকেই এমন হয়েছে। আমরা বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9