জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক লিটন, সদস্য সচিব মামুন

০৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ AM
জাবিপ্রবি ও ছাত্রশক্তির লোগো

জাবিপ্রবি ও ছাত্রশক্তির লোগো © টিডিসি সম্পাদিত ছবি

জাতীয় ছাত্রশক্তির জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখার এক বছর মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

সংগঠনটির অস্থায়ী কার্যালয় থেকে গত ৯ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন আহমেদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রিয়াদ হাসান ও তারিফুল ইসলাম শরীফকে।

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রশীদ (মামুন)। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে আনন্দ আশরাফ উদ্দিন ও মুজাহিদ সরকারকে। এছাড়া যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হিসেবে সজীব ইসলাম, যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) হিসেবে লিমন ভূঁইয়া এবং মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন মনির আহমেদ।

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারের অনুমোদনে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬
বাঁকের ঝুঁকি কমাতে প্রশস্ত হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ০২ অক্টোবর ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ছ…
  • ০২ অক্টোবর ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যা…
  • ০২ অক্টোবর ২০২৬
কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬