এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির

১৩ জুলাই ২০২৬, ০১:৩৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০১:৪৯ PM
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে কোমর সমান পানি

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে কোমর সমান পানি © টিডিসি ফাইল ফটো

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা, টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে এইচএসসি ও সমমানের চলমান পরীক্ষা অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে এনসিপির ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। সোমবার (১৩ জুলাই) সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও দুর্যোগে লাখো এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতেও পরীক্ষা চালিয়ে যাওয়ায় সংগঠনটি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।

এতে আরও বলা হয়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক পরীক্ষা কেন্দ্র বন্যাকবলিত অথবা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় অনেক পরীক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

জাতীয় ছাত্রশক্তির দাবি, বন্যায় অনেক শিক্ষার্থীর ঘরবাড়ি ও শিক্ষা উপকরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অনেক এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীরা প্রস্তুতিতেও পিছিয়ে পড়ছেন। এ অবস্থায় পরীক্ষা গ্রহণ করলে মেধা মূল্যায়নে বৈষম্য সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : কেন জমে গিয়েছিল উত্তর মেরুর আগে দক্ষিণ মেরু, মিলেছে রহস্যের ব্যাখ্যা

এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা দেশব্যাপী অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬