বৃষ্টিতে ভিজে হাঁটু পানি মাড়িয়ে নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা

১৩ জুলাই ২০২৬, ১২:৩১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১২:৩৭ PM
বৃষ্টিতে ভিজে হাঁটু পানি মাড়িয়ে নৌকায় চড়ে কেন্দ্রে যাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা

বৃষ্টিতে ভিজে হাঁটু পানি মাড়িয়ে নৌকায় চড়ে কেন্দ্রে যাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা © সংগৃহীত

সারাদেশে চলমান বন্যা ও অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা ও বন্যা উপেক্ষা করেই পরীক্ষা কেন্দ্রে ছুটছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় ওই বোর্ডের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলমান রয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) সকালে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে ভিজে হাঁটু পানি মাড়িয়ে নৌকায় চড়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেখা গেছে।  বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান ও সংলগ্ন সড়কগুলো প্লাবিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন চিত্র ও ভিডিওতে দেখা যায়, অতিবৃষ্টির কারণে তৈরি হওয়া এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ছাতা মাথায় দিয়ে, নৌকায় চড়ে, জামা-কাপড় ভিজিয়ে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার হলে উপস্থিত হচ্ছেন।

আজ সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে দেখা যায় এক নজিরবিহীন দৃশ্য। টানা বর্ষণে কলেজের মূল মাঠ ও চারপাশের রাস্তাঘাট তলিয়ে গেছে হাঁটু পানিতে। এমন পরিস্থিতির মধ্যেই শত শত ছাত্রী, অভিভাবক ও দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বৃষ্টিতে ভিজে হাঁটু পানি মাড়িয়ে পানি ভেঙে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। অনেক পরীক্ষার্থী নৌকায় চড়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায় ,জুতো হাতে নিয়ে, ভেজা পোশাকেই পরীক্ষার আসনে বসতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের দাবি পুনর্বিবেচনায় শিক্ষামন্ত্রীকে অনুরোধ সারজিস-হামিমের

এদিকে দেশের বেশিরভাগ বোর্ডে দুর্ভোগ মাথায় নিয়ে পরীক্ষা সচল রাখা হলেও, চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি ও যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বোর্ড থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে অন্যান্য বোর্ডের পরীক্ষার্থীরা চরম বৈরী আবহাওয়ার সঙ্গে লড়াই করেই পরীক্ষা দিচ্ছেন।

সাধারণ অভিভাবক ও পরীক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাতায়াত খরচ যেমন কয়েক গুণ বেড়ে গেছে, তেমনি সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে চরম উৎকণ্ঠায় কাটাতে হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত ও নিচু এলাকাগুলোতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা। দুর্ভোগ কমাতে প্লাবিত কেন্দ্রগুলোর বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9