জুলাই কর্মসূচিতে তিতুমীর কলেজ প্রশাসনের অসহযোগিতা, টানা বৃষ্টিতেও মেলেনি অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি

০৯ জুলাই ২০২৬, ০১:২৭ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০১:২৯ AM
তিতুমীর কলেজ

তিতুমীর কলেজ © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে সরকারি তিতুমীর কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির পূর্বঘোষিত ‘লহু রাঙা জুলাই’ কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি দিতে প্রশাসনের গড়িমসির অভিযোগ করেছে আয়োজকরা। সংগঠনটির দাবি, নানা অজুহাতে কর্মসূচি বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করেছে কলেজ প্রশাসন।

গত ৩ জুলাই শাখা আহ্বায়ক শাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আল নোমান নিরব এক বিবৃতিতে জানান, আগামী ৯ জুলাই ‘লহু রাঙা জুলাই’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়। 

এ বিষয়ে সদস্য সচিব আল নোমান নিরব বলেন, কর্মসূচি আয়োজনের জন্য অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। তিনি অভিযোগ করে বলেন, ক্লাস চলমান থাকা এবং বর্ষাকাল সত্ত্বেও প্রশাসন তাদের অডিটোরিয়ামের বাইরে অনুষ্ঠান করতে বলেছে, যাতে কর্মসূচি সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব না হয়।

তিনি আরও বলেন, অনুমতির জন্য একাধিকবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এতে কর্মসূচির প্রস্তুতি ও সময়সূচি চূড়ান্ত করতে বিলম্ব হয়েছে। 

তবে পূর্বঘোষণা অনুযায়ী কর্মসূচি অনুষ্ঠিত হবে জানিয়ে আল নোমান নিরব বলেন, আগামীকাল বাদ মাগরিব ‘প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা’র মাধ্যমে কর্মসূচি শুরু হবে। আমরা চাই শিক্ষার্থীরা জুলাইয়ের চেতনাকে ধারণ করুক এবং প্রশাসনের কাছে জানতে চাইুক, কেন অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি দেওয়া হলো না। একই সঙ্গে রাজনৈতিক সংগঠনগুলোর জন্য অডিটোরিয়াম ব্যবহারে নিষেধাজ্ঞার কারণও স্পষ্ট করা উচিত। 

এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় শোনার পর কল কেটে দেন। 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9